২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই বাসে আগুন

বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার রাতে মিরপুরে কে বা কারা বাস দুটিতে আগুন দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ব্যক্তি। রাত সাড়ে ১০টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে পোস্ট অফিসের সামনে ‘দ্রুতি পরিবহনের’ একটি বাসে আগুন দেওয়া হয়। সেখানে দমকল বাহিনীর পৌঁছুনোর আগেই আগুন নিভে যায়। মিরপুর বাংলা কলেজের সামনে দারুসসালাম সড়কে যাত্রিবাহী আরেকটি বাসে আগুন দেওয়া হলে দমকল বাহিনী গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ডিসিসি দুই ভাগের বিল সংসদে পাস হয় গত ২৯ নভেম্বর। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছেন, সিটি কর্পোরেশনের দুই অংশে নির্বাচনের ব্যবস্থা নিতে রোববার নির্বাচন কমিশনকে চিঠি দেবে মন্ত্রণালয়। পাস হওয়া আইন অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতির পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই নির্বাচন হওয়ার কথা। বিএনপি সংসদে না গেলেও ডিসিসিকে দুই ভাগ করার প্রবল বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩২৭ ঘ.