২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের কর-ফাঁকি মামলার অভিযোগ গঠন ফের পেছালো

কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। এ নিয়ে ১৭ বার এই তারিখ পেছানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। এ নিয়ে ১৭ বার এই তারিখ পেছানো হলো। বৃহস্পতিবার আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৯ জানুয়ারি তারিখ রাখেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম। এর আগে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার নথি থেকে জানা যায়, এ নিয়ে বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সপ্তদশ বারের মতো পেছানো হয়েছে। বাবরের আইনজীবী এবি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আদালতে বলেন, এ মামলার কার্যক্রম বাতিলের জন্য তারা উচ্চ আদালতে আবেদন করেছেন এবং বৃহস্পতিবার এ বিষয়ে রুল শুনানির দিন রয়েছে। এ জন্য অভিযোগ গঠনের শুনানি মুলতবি প্রয়োজন। গত ১৪ ফেব্র“য়ারি জাতীয় রাজস্ব বোর্ডের কোম্পানিজ সার্কেল ৯, কর অঞ্চল ৩- এর উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বাবরের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত মাস্টার ইলেকট্রনিক্্র ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসাবে বাবর আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার ১২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই পরিমাণ টাকার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। এ মামলায় বাদিপক্ষে নয় জন সাক্ষী রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/১৬৪০ ঘ.