২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভোট ৫ জানুয়ারি

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মঙ্গলবার এ নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তফসিল ঘোষণার আগে সকালে দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সিইসি শামসুল হুদা। তিনি জানান, কুমিল্লার সব ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডের ১৪টি কেন্দ্র এবং গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে ইভিএমে ভোট হয়। অবশ্য ইভিএম ব্যবহার নিয়ে প্রধান বিরোধী দলের আপত্তি রয়েছে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কুমিল্লা নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নারায়ণগঞ্জ নির্বাচনে কমিশনের নির্দেশনা অনুসারে সোনা মোতায়েন না হওয়ায় সরকার ও কমিশন ব্যাপক সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই শেষ হয় ওই নির্বাচন। ইসির সম্মেলন কক্ষে তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন। গত জুলাইয়ে দুটি পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। কিš‘ সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ হলে ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুটি এলাকা নিয়ে জটিলতা দেখা দেয়। তবে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে ব্যব¯’া নিতে ¯’ানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার পর গেজেট সংশোধন হলে নির্বাচন আয়োজনের বাঁধা কাটে। নতুন এই সিটি কর্পোরেশনে একজন মেয়র, সাধারণ ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপ সচিব ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন। তার সঙ্গে থাকবেন নয় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, আয়তনের দিক দিয়ে কুমিল্লাই দেশের সবচে ছোট সিটি কর্পোরেশন। সেখানে ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুর“ষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। ৬৫টি ভোটকেন্দ্রের ৪২১টি ভোটকক্ষে এবার ভোটগ্রহণ হবে। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হ”েছ আগামী ফেব্র“য়ারিতে। ফলে কুমিল্লাই হবে এ কমিশনের অধীনে সিটি কর্পোরেশনের শেষ নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার পর সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও ঢাকা সিটি কর্পোরেশনে ভোট হয়নি। যারা আলোচনায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ‘সবুজ সংকেত’ পাওয়ার দাবি করেছেন । অবশ্য এরই মধ্যে আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য পদ ছেড়ে নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন। গত ১৫ নভেম্বর জেলার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে সার্বিক পরি¯ি’তির খোঁজ নেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লার সাবেক পৌর মেয়র মনির“ল হক সাক্কু ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ওই বৈঠকে উপ¯ি’ত ছিলেন। প্রার্থী হওয়ার দৌঁড়ে শিল্পী আসিফ আকবরের নামও এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১১৩৬ ঘ.