২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা নিহত

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

গোপালগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রিয়াজুল ইসলাম মুনি (২০) গোপালগঞ্জ শহরের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি খুলনা বি.এল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনা আড়াইশ' বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজুল মারা যায় বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ নভেম্বর সকালে রিয়াজের উপর প্রতিপক্ষ হামলা করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ ও পরে খুলনা আড়াইশ' বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। রিয়াজুল গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া লিচুবাগান এলাকার নজরুল ইসলাম ওরফে নওশেন মোল্লার ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৩৪৮ ঘ.