২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চু হত্যা মামলা: আরো ১১ নাম প্রত্যাহার

পাবনা পৌর চেয়ারম্যান (মেয়র) শেখ শহিদুল¬াহ বাচ্চু হত্যা মামলার অভিযুক্ত আরো ১১ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

পাবনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা পৌর চেয়ারম্যান (মেয়র) শেখ শহিদুল¬াহ বাচ্চু হত্যা মামলার অভিযুক্ত আরো ১১ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক হয়রানি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববার জেলা ও দায়রা জজ বেগম নুরুন্নাহার ওসমানী আসামিদের উপস্থিতিতে এই প্রত্যাহার আদেশ দেন। এর আগে এই মামলা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিএনপি বিএনপি নেতা পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশুর নাম প্রত্যাহার করা হয়। আরেক আসামি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু দুর্বৃত্তের হাতে খুন হন। বর্তমান এই মামলায় আর তিনজন আসামি রইলেন। এরা হলেন বিএনপি নেতা পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পৌরসভার প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু ও আব্দুল মান্নান। রোববার প্রত্যাহার করা ১১ নাম হলো সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোশারোফ হোসেন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী বাকী, আনোয়ার হোসেন সূর্য, মোতাহার হোসেন মুতাই, হেলাল উদ্দিন, মো. চপল, মো. মাসুদ, ফিরোজ হোসেন, আব্দুর রাজ্জাক ও মো. মনা। পাবনার সরকারি আইনজীবী (পিপি) বেলায়েত আলী বিল¬ু ১১ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বলেন, এখন শেখ বাচ্চু হত্যা মামলার আসামি রইলো আর তিনজন। ১৯৯৭ সালের ৪ এপ্রিল পাবনার টেবুনিয়া কৃষিবীজ খামারে আততায়ীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌরসভা ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল¬াহ বাচ্চু। ওই মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এদের মধ্যে একজনের মৃত্যুসহ মোট ১৪ জনের নাম বাদ গেলো। এ ব্যাপারে নিহত শেখ শহিদুল¬াহ বাচ্চু'র স্ত্রী ফওজিয়া বাচ্চুর কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৬ ঘ.