২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চ সফলে সুনামগঞ্জে প্রচার

রোডমার্চ ও জনসভা সফল করতে সুনামগঞ্জে প্রচার চালিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

সুনামগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোডমার্চ ও জনসভা সফল করতে সুনামগঞ্জে প্রচার চালিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার দুপুরে দলীয় নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। আগামী ১০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোটের ঢাকা-সিলেট রোড মার্চ শুরু হবে। ১১ অক্টোবর বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা হবে। সিলেট পৌঁছার আগে ছয়টি পথসভায় বক্তৃতা দেবেন বিরোধী দলীয় নেত্রী। গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে জনসভায় রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেন খালেদা। তিনি বলেন, রোডমার্চের পর সরকার পতনের 'ফাইনাল ম্যাচের' প্রস্তুতি নেবে বিএনপি। সুনামগঞ্জে রোডমার্চ উপলক্ষে প্রচার কর্মসূচিতে জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর জাহানুর, সদর থানা বিএনপির সভাপতি আকবর আলী, বিএনপি নেতা আবুল মনসুর শওকতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/১৬০৩ ঘ.