২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থানেই সরকার পতন: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোডমার্চের মাধ্যমে জনমত সৃষ্টি করে গণঅভ্যুত্থান ঘটানো হবে। আর তাতেই সরকারের পতন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোডমার্চের মাধ্যমে জনমত সৃষ্টি করে গণঅভ্যুত্থান ঘটানো হবে। আর তাতেই সরকারের পতন হবে। নয়া পল্টনের সা¤প্রতিক জনসভার মতো রোডমার্চেও জনগণ 'স্বতস্ফূর্তভাবে' রাস্তায় নেমে আসবে আশা প্রকাশ করে বুধবার এক আলোচনা সভায় মোশাররফ বলেন, ''সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাবো।" এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছিলেন, রোডমার্চের পর সরকার পতনের 'ফাইনাল ম্যাচের' প্রস্তুতি নেওয়া হবে। আগামী ১০ অক্টোবর সিলেট এবং ও ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে এই রোডমার্চ করবে বিএনপি। গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে বিএনপি ও সমমনাদের নিয়ে এক জনসভা থেকে খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রোডমার্চের কথা বললেও পরে তা স্থগিত করা হয়। ঢাকা রিপোর্টাস ইউনিটির সম্মেলন কক্ষে স্বেচাছাসেবী সংগঠন ভয়েস অব বাংলাদেশ আয়োজিত 'বুটের নিচে গণতন্ত্র: পিষ্ঠ মানবতা' শীর্ষক আলোচনা সভায় মোশাররফ বলেন, "শেয়ার বাজার থেকে ক্ষমতাসীনরা যে এক হাজার কোটি টাকা লুট করেছিলো তা ডলারে রূপান্তর করে বিদেশে পাচারের জন্য দেশে ডলারের দাম বাড়ানো হয়েছে।" দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্যও সরকারকে দায়ী করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ''ভুল নীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ বলেন, "গায়ের জোরে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা হলে তা জনগণ মেনে নেবে না। এর পরিণতি হবে ভয়াবহ।" সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় আগামী সাধারণ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। খালেদা জিয়াও বলেছেন, নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে তার দল তাতে অংশ নেবে না। ভয়েস অব বাংলাদেশের সভাপতি এহসানুল হক জসিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি দলীয় মহিলা সাংসদ শাম্মী আখতার, ডেইলি নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ আলোচনা সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/২০০৭ ঘ.