২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফেরাতে দীপু মনির চিঠি

বঙ্গবন্ধুর খুনি এম রাশেদ চৌধুরী এবং এস এইচ এম বি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি এম রাশেদ চৌধুরী এবং এস এইচ এম বি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান বুধবার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, "পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চিঠি দিয়ে তাদের ফেরত পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।" সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং নূর চৌধুরী কানাডার টরন্টোয় বসবাস করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শামীম জানান, তাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং কানাডার জন বেয়ার্ডকে লেখা দীপু মনির চিঠি ফ্যাক্সের মাধ্যমে ওয়াশিংটন ও অটোয়ায় বাংলাদেশ মিশনে পাঠানো হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স¡জনসহ তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি গত বছরের ২৮ জানুয়ারি কার্যকর করা হয়। এরা হলেন- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন (ল্যান্সার)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি সাতজনের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদও বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার পর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে আসছে। বুুধবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সভা শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিরা দেশে ফিরলে আইনি আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৮২১ ঘ.