২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা পরিকল্পিত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মুন্সীগঞ্জে সোমবার পুলিশের ওপর হামলার ঘটনাটি ছিল পরিকল্পিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মুন্সীগঞ্জে সোমবার পুলিশের ওপর হামলার ঘটনাটি ছিল পরিকল্পিত। সোমবার রাতে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশের উপপরিদর্শক মতিউর রহমানের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দুপুরে মুন্সীগঞ্জে স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের সময় উপপরিদর্শক মতিউর নিহত হন। আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করলে এই সংঘর্ষ শুরু হয়। এতে চার পুলিশসহ ৪২ জন আহত হন। মুন্সীগঞ্জের পারিস্থিতি সম্পর্কে সাহারা খাতুন বলেন, "মানববন্ধন করবে বলে আড়িয়াল বিল রক্ষা কমিটি পুলিশের অনুমতি নেয়। কিন্তু তারা যা করেছে- তা পূর্র্ব পরিকল্পিত।" এ ঘটনার তদন্ত চলছে জানিয়ে মন্ত্রী বলেন, "তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশ মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তা মতিউরের জানাজায় অংশ নেন। রাজারবাগ পুলিশ লাইন মাঠে জানাজা শেষে নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ তার গ্রামের বাড়ি নওগাঁর চর অতিথি গ্রামে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় আহত চার পুলিশ সদস্যকে দেখতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান আইজি হাসান মাহমুদ খন্দকার। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে"। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদও হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। হাসান মাহমুদ বলেন, "দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ওপর অপরাধী ও দু