ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে পাঁচ দিনের সফর শেষে সোমবার বিকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাকে বহনকারী আমীরাত এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিকেল সোয়া ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কটনীতিক, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮৫৬ ঘ.
bdnews24