নারায়ণগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা জামায়াত আমির জাকির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ কর্মীকে মারধর করার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম বলেন, ২০১০ সালের ১৮ জুলাই জামায়াতের সভায় 'সরকার বিরোধী উস্কানিমূলক' বক্তব্যের প্রতিবাদ করায় আওয়ামী লীগ কর্মী মনির হোসেনকে মারধর, তার দোকানে হামলা ও ভাংচুর করা হয়।
ওই ঘটনায় জাকির হোসেনের (৪০) বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছিল।
"ওই মামলার পরোয়ানার ভিত্তিতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন," বলেন তিনি।
জাকির হোসেনের বাড়ি সিদ্ধিরগঞ্জ নতুন পাইনাদি এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.
bdnews24