ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখে করেছেন।
রাত পৌনে ৯টার দিকে মেয়র মনজুর আলম গুলশানের কার্যালয়ে আসেন। ঘণ্টাখানেক তিনি একান্ত বৈঠক করেন খালেদা জিয়ার সঙ্গে।
এটি খালেদা জিয়ার সঙ্গে তার তৃতীয় সাক্ষাৎ।
গত বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে মনজুর আলম আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১৯ ঘ.
bdnews24