চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছয়টি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এ জন্য আইন সংশোধনে সংসদে বিল আনবেন তিনি।
শনিবার সকালে নগরীর একটি হোটেলে 'বিচারালয় ও বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ' বিষয়ক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংসদ সদস্য এরশাদ বলেন, "দেশের সংবিধান ১৪ বার সংশোধন করা হয়েছে। বিচার বিভাগ বিকেন্দ্রিকরণে প্রয়োজনে আরো একবার সংশোধন করুন। এদেশের জনগণকে কষ্ট-দুর্ভোগ থেকে মুক্তি দিন।"
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "একটি মামলায় ১৫ বছর ধরে আদালতে আমি হাজিরা দিচ্ছি। এই মামলা আমার জীবদ্দশায় শেষ হবে কিনা জানি না।"
এরশাদের মতে, দেশের ছয়টি বিভাগে পৃথক হাইকোর্টের বেঞ্চ স্থাপন করলে মামলা দ্রুত নিষ্পত্তি হবে।
স
bdnews24