২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জিতলেন আ.লীগের উবায়দুল

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ব্রাহ্মণবাড়িয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি ৪০ হাজার ৫১০ ভোটে হারিয়েছেন বিএনপির প্রার্থীকে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইস্তাফিজুল আকন্দ। এই আসনের ১২৬টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী উবায়দুল মোকতাদির (নৌকা) এক লাখ ২৫ হাজার ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৬৩১ ভোট। আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিএন রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে এই আসনের ফল প্রত্যাখ্যান করে পুনর্র্নিবাচন দাবি করেছে। দলটির দাবি, নির্বাচন সুষ্ঠু হয়নি। এর আগে পাঁচটি কেন্দ্রে দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জোর করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ এনে কেন্দ্রগুলোতে আবার ভোট দাবি করে বিএনপি। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচন হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.