নরসিংদী, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মাধবদী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইলিয়াস।
রিটার্নিং কর্মকর্তা মোমেনা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন।
পুন:তফসিল করা পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় সকাল ৮টা থেকে একটনা বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, ইলিয়াস পেয়েছেন ১০ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত পুতুল সরকার পেয়েছেন তিন হাজার ১৯৭ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
মাধবদী পৌরসভায় মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ছয়জন প্রার্থী রয়েছেন।
এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24