ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাসিম বলেন, "হবিগঞ্জের বৈদ্যবাজারে জনসভা শেষে গাড়িতে ওঠার সময় ঘাতকরা তার ওপর গ্রেনেড হামলা করে। এ সময় র্বর্ষীয়ান এ রাজনীতিকের শরীর থেকে রক্তক্ষরণ হলেও তাকে ঢাকায় আনার জন্য তৎকালীন সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হলেও তা দেওয়া হয়নি।"
প্রতিহিংসার রাজনীতির কারণে বিগত জোট সরকার এ ধরনের আচরণ করেছিল বলে দাবি করেন তিনি।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যবাজারে জনসভা শেষে ফেরার পথে দুষ্কৃতকারীদের গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগ নেতা কিবরিয়া।
'দ্রব্যমূল্য ও বিদ্যুৎ সমস্যা এ বছর সমাধান করতে হবে'
স
bdnews24