ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনীর প্রধান, ঢাকায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
বুধবার স্থানীয় সময় সকালে তিনি যুক্তরাজ্য পৌঁছবেন। ওই দিনই তিনি হাউজ অফ কমন্সের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সফরে শেখ হাসিনা অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বিশ্ব শান্তি বিষয়ে ভাষণ দেবেন।
২৮ জানুয়ারি যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে দলের সভানেত্রীর। ৩০ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/পিডি/২২৩৩ ঘ.
bdnews24