২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দফা দাবিতে উপজেলা চেয়ারম্যানদের অনশন

দশ দফা দাবিতে 'গণঅনশন' করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের একাংশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ দফা দাবিতে 'গণঅনশন' করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের একাংশ । উপজেলা পরিষদ নির্বাচনের দুই বছর পূর্তিতে শনিবার সকাল থেকে রাজধানীর মুক্তাঙ্গনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। রাত ৯ টায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের বিভিন্ন উপজেলার তিন শতাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা মুক্তাঙ্গনেই অবস্থান করছেন। "দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবে এই নির্বাচিত প্রতিনিধিরা। রোববার জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাদের উপস্থিতিতে আরো কর্মসূচি দেওয়া হবে," বলেন তিনি। দাবি আদায়ে প্রয়োজনে কাফন পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা এবং আমরণ অনশনের মতো কর্মসূচিও দেওয়া হবে বলেও জানান ঐক্য পরিষদের এক নেতা। সংসদ সদস্যকে উপজেলা পরিষদের উপদেষ্টা করার বিধান বাতিলসহ ১০ দফা দাবি পূরণে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত অক্টোবরে ঐক্য পরিষদ এসব দাবি পূরণের জন্য সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নিয়ে ১৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সাত বিভাগে সভা-সমাবেশ করে তারা। ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো