২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ডেনিশ দূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত এসবেন্ড অলিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত এসবেন্ড অলিং। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ডেনিশ দূত। সেখানেই তাদের বৈঠক হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরীও বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০০০ ঘ.