২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে মেয়র হয়েছেন আ.লীগ প্রার্থী

সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

সুনামগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সুনামগঞ্জের চারটির মধ্যে এই পৌরসভার ফল ঘোষণা করা হয় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কামালউদ্দিন বিশ্বাস ফল ঘোষণা করেন। বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত আইয়ুব বখত জগলুল (দেয়ালঘড়ি) পেয়েছেন ১৮ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেরগুল আহমদ আনারস প্রতীকে পেয়েছেন আট হাজার ৭৩ ভোট। বাকি তিনটি- ছাতক, দিরাই ও জগন্নাথপুরের ফল এখনো ঘোষণা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.