২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুরহাটের মেয়র আ.লীগের

গোলযোগের মধ্য দিয়ে শেষ হওয়া নোয়াখালী জেলার পৌর নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নোয়াখালী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোলযোগের মধ্য দিয়ে শেষ হওয়া নোয়াখালী জেলার পৌর নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। জেলার সাতটি পৌরসভার মধ্যে বসুরহাটে মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাদের মির্জা। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আমজাদ হোসেন। বিজয়ী আব্দুল কাদের পেয়েছেন সাত হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কামালউদ্দিন চৌধুরী পেয়েছেন চার হাজার ২৫০ ভোট। গোলযোগের কারণে নোয়াখালীর সেনবাগ পৌরসভায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নোয়াখালী সদরের ১৭টি কেন্দ্রেও ভোট স্থগিত করা হয়েছে। বাকি পৌরসভাগুলোর মধ্যে চৌমুহনী, চাটখিল, হাতিয়া ও কবিরহাটের ফল এখন পর্যন্ত ঘোষণা করেননি নির্বাচন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.