২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের দু'টিতেই আ.লীগের মেয়র

সিলেটের দুই পৌরসভাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

সিলেট, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দুই পৌরসভাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। কানাইঘাটে লুৎফুর রহমান ও জকিগঞ্জে আনোয়ার হোসেন সোনা উল্লাহ জয়লাভ করেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। কানাইঘাটের রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী বলেন, তিন হাজার ৬২১ ভোট পেয়ে লূৎফুর রহমান মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ওলিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৮৩ ভোট। জকিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এমরান হোসেন বলেন, দুই হাজার ৫৭০ ভোট পেয়ে আনোয়ার হোসেন সোনা উল্লাহ মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবাল আহমদ পেয়েছেন দুই হাজার ৩৪৫ ভোট। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই দুই পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়। কানাইঘাটে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। জকিগঞ্জে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.