২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলাভঙ্গ: নোটিশ পাচ্ছেন আফসারুল-নুরুল

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসিসহ চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসিসহ চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সোমবার রাতে মহানগর কমিটির নির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়। আফসারুল আমীন মহানগর কমিটির যুগ্ম সম্পাদক ও নুরুল ইসলাম বিএসসি সহ-সভাপতি। অপর দুই নেতা হলেন- কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল এবং কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই চারনেতা সাংগঠনিক কর্মকাণ্ড না মেনে নিজেদের ইচ্ছে মতো কাজ করছেন। তারা বিভিন্ন স্থানে দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে ইচ্ছে মতো বক্তব্য দিচ্ছেন, যা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী।" নির্বাহী কমিটির সভায় 'তাদের কেন অব্যাহতি দেওয়া হবে না'- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নির্বাহী কমিটির ৪২ জন সদস্য উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীরা জানান, চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসির সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর বিরোধ দীর্ঘদিনের। স