২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে নির্বাচন স্থগিত

গোলযোগের কারণে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলযোগের কারণে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেনবাগসহ বৃহত্তর নোয়াখালীর সব পৌরসভায় নির্বাচন স্থগিতে বিএনপির দাবি জানানোর কিছু সময় পরই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন মিয়া কমিশনের সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার সকাল ৮টায় অন্য স্থানের মতো সেনবাগে পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। তবে পরে সৃষ্টি হয় গোলযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.