ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্পরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্র"পের যুগ্মসচিব পর্যায়ের বৈঠক মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে।
স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের একদিন আগে নগরীর হোটেল শেরাটনে সকাল সোয়া ১০টায় এ বৈঠক শুরু হয়।
সীমান্তে হত্যা বন্ধ, সীমান্ত বিরোধের নিষ্পত্তি, বন্দি বিনিময়সহ দ্বিপাক্ষিক নানা বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামালউদ্দিন আহমেদ। আর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং।
বেলা সাড়ে ১১ টার দিকে চা-বিরতির সময় কামালউদ্দিন সাংবাদিকদের বলেন, "সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আমাদের সুম্পর্কের ভিত্তিতে আলোচনা এগিয়ে চলছে।
"বুধবার পর্যন্ত বৈঠক চলবে। যৌথ ওয়ার্কিং গ্র"পের সুপারিশমালা ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে।"
যুগ্মসচিব পর্যায়ের আলোচনা শেষে বুধবার সকাল ১১টায় সুপারিশমালা তৈরি করা হবে বলে জানান তিনি। এরপর বিকাল ৩টায় সচিব পর্যায়ের বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।
সচিব পর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবার যৌথবিবৃতি আসবে বলে জানান যুগ্মসচিব।
এর আগে সর্বশেষ ২০০৯ সালে নয়া দিল্লিতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্র"পের বৈঠক হয়েছিলো ।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাশফি বিনতে শামস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সিদ্দিক উল্লাহ ভূইয়া, উপ-সচিব আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, উপ-সচিব মোহাম্মদ শফিকুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মেহদী হাসান, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর জিএসও নাসিমুল আলম, এআইজি মোহাম্মদ ফজলুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওয়াদুদুল বারি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সিরাজুদ্দিন ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক এ বি এম ফজলুর রহমান।
ভারতীয় প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- ঢাকায় ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার সঞ্জয় ভট্টাচার্য, এমএসি'র যুগ্ম পরিচালক অশোক প্রসাদ, সিবিআই'র যুগ্ম পরিচালক অলোক কুমার পাটেরিয়া, ঢাকায় ভারতীয় হাই কমিশনের কাউন্সেলর এম সুব্বারাইয়ুদু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এল কে তেওয়ারি, এনসিবি'র পরিচালক (জোনাল) সঞ্জয় কুমার, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এন এস জামওয়াল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (বাংলাদেশ) স্মিতা পান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (এনই) অজয় কানোজিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/জেবি/এইচএ/১৮৪৩ ঘ.
bdnews24