২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের দুটি বিএনপি ও স্বতন্ত্রের

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। এই জেলার আরেকটি পৌরসভা তারাব'র মেয়র হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। সোমবার রাতে এই ফল ঘোষণা করা হয়। সোনারগাঁওয়ে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান (টেলিভিশন) ছয় হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গাজী মুজিবুর রহমান (আনারস) পেয়েছেন পাঁচ হাজার ৮৭৬ ভোট। সোনারগাঁও'র রির্টানিং কর্মকর্তা নুর্সিয়া কমল জানান, নয়টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলে সাদেকুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অপরদিকে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী (চশমা) ২৫ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শওকত আলী (টেলিভিশন) পেয়েছেন ১৭ হাজার ২২ ভোট। রূপগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ফারহানা কাউনাইন জানান, ২৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলে শফিকুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জে দুটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.