মানিকগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি সমর্থিত মো. খোরশেদ আলম ভূইয়া জয় ৬০০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
"তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মীর মো. শাহজাহান পেয়েছেন ৫৬০৬ ভোট।"
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোট ছিলো ১৭ হাজার ১৪১টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২১১৩ ঘ.
bdnews24