২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ৩টি আ.লীগের, একটি বিএনপির

নেত্রকোনার চারটি পৌরসভা নির্বাচনের ফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নেত্রকোনা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার চারটি পৌরসভা নির্বাচনের ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত তিনজন এবং বিএনপি সমর্থিত একজন মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে এ ফল ঘোষণা করা হয়। যে পৌরসভাগুলোতে নির্বাচন হয়েছে, সেগুলো হলো- নেত্রকোনা, মোহনগঞ্জ, দূর্গাপুর ও কেন্দুয়া। নেত্রকোনা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রশান্ত রায়। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রশান্ত রায় ১৫ হাজার ৫৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান পেয়েছেন ১৩ হাজার ৩১ ভোট। মোহনগঞ্জের রিটার্নিং কর্মকর্তা হামিদুল হক জানান, পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মাহমুদুন্নবী শেখ। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন চার হাজার ১২৬। দুর্গাপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত স ম জয়নাল আবেদীন। রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, বিজয়ী প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি পেয়েছেন তিন হাজার ৬৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী বহি