২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যানিলি লিনদাল কেনি সোমবার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যানিলি লিনদাল কেনি সোমবার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাব্যাপী এ বৈঠকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫০ ঘ.