মাদারীপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌর নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর আওয়ামী লীগে চলছে বহিষ্কার পাল্টা বহিষ্কার।
শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এদের মধ্যে দলের সহযোগী সংগঠনের নেতাও আছেন।
শৃঙ্খলা ভঙ্গ, অবৈধ ক্ষমতা দেখানো, পৌর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকারি দলটির স্থানীয় দুই পক্ষ।
শনিবার দুপুর ১২টায় মাদারীপুর প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ মোল্লা সমর্থকরা সংবাদ সম্মেলন করে।
এই অংশটি কেন্দ্রীয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম পক্ষ হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ১০ জনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহি
bdnews24