২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

মোহনগঞ্জ পৌরসভায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে প্রার্থী হওয়া লতিফুর রহমান রতনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নেত্রকোনা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহনগঞ্জ পৌরসভায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে প্রার্থী হওয়া লতিফুর রহমান রতনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রোববার তাকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। একদিন আগে একই কারণে দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী কামাল পাশাকেও বহিষ্কার করে আওয়ামী লীগ। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিভাগের অন্য পৌরসভাগুলোর মতো মোহনগঞ্জ ও দুর্গাপুরে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ এ নির্বাচনে মেয়র পদে সমর্থন দিয়েছে দুর্গাপুরে সমর্থন দিয়েছে স ম জয়নাল আবেদীনকে। মোহনগঞ্জে দলীয় সমর্থন পেয়েছেন কাজল সরকার। তবে এরপরও দুই পৌরসভায় প্রার্থী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল ও মোহনগঞ্জের বর্তমান মেয়র রতন। দলের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে রতনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.