২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগ প্রার্থীর জন্য কাজ না করায় হামলা'

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করায় কাজিপুর বিএম কলেজে হামলা ও শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করায় কাজিপুর বিএম কলেজে হামলা ও শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। শনিবার বেলা ১২টার দিকে এ হামলা চলাকালে কলেজে নির্বাচনী পরীক্ষা চলছিল বলে কর্তৃপক্ষ জানায়। কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জের কাজিপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করায় ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষের কক্ষে ভাংচুর চালিয়ে তাকে গালমন্দ করে। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের সামনে তাকে (প্রভাষক রফিকুল ইসলাম) টানাহেঁচড়া করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জিএম তালুকদার মধু বলেন, কলেজে হামলার কথা তিনি শুনেছেন। তবে তার দলের কর্মীরা এর সঙ্গে জড়িত নয়। কাজিপুর থানার ওসি মনোজ কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.