২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

মৌলভীবাজার, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে মেয়র প্রার্থী আহাদ মিয়া ও মহসীন মিয়া মধুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। আহতরা হলেন- বর্তমান মেয়র আহাদ মিয়ার ভাতিজা সোহেল (৩০), ভাগ্নে সফেদ মিয়া (৬৫) ও সমর্থক বাদশা মিয়া (২০) এবং মহসীন মিয়ার সমর্থক শাহাবার ইসলাম (১৮) ও সৈকত (২২)। এদের মধ্যে সফেদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে উপজেলা সদরের পূর্বাশা আবাসিক এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় দুই পক্ষের মধ্যে সংঘাত বাঁধে। এতে সোহেল, সফেদ মিয়া ও বাদশা আহত হন। এর জের ধরে কিছু সময় পর শ্যামলী আবাসিক এলাকায় উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষে আহত হন শাহাবার ও সৈকত। সংঘর্ষের খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘাতের পর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বর্তমান মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আহাদ মিয়া আগামী ১৮ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "তৃতীয় একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের জন্য এ ঘটনা ঘটিয়েছে।" অন্যদিকে বিএনপি প্রাথী মহসীন হামলার জন্য আহাদ মিয়ার সমর্থকদের দায়ী করে সাংবাদিকদের বলেন, তার সমর্থকদের ওপর যে হামলা হয়েছে, তিনি তার বিচার চাইছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.