২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

দুর্গাপুর পৌরসভায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে প্রার্থী হওয়া কামাল পাশাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নেত্রকোনা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপুর পৌরসভায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে প্রার্থী হওয়া কামাল পাশাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম আকুঞ্জি। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিভাগের অন্য পৌরসভাগুলোর মতো দুর্গাপুরে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ এ নির্বাচনে মেয়র পদে সমর্থন দিয়েছে স ম জয়নাল আবেদীনকে। তবে এরপরও প্রার্থী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কামাল। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে কেন্দ্র থেকে নির্দেশ আসার পর শনিবার উপজেলা আওয়ামী লীগ বৈঠকে বসে। বৈঠকে কামালকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলীয় সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে কামাল পাশার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.