২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পৌর নির্বাচনে মেয়র পদে বিজয়ী প্রাথী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক মহিলা কমিশনারসহ ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঝিনাইদহ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পৌর নির্বাচনে মেয়র পদে বিজয়ী প্রাথী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক মহিলা কমিশনারসহ ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে শহরের কাজীপাড়ায় নবনির্বাচিত মেয়র কাজী আশরাফুল আজম এবং আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী তৈয়বুর রহমানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। গত বৃহস্পতিবার কাজী আশরাফুল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মেয়র পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র পদে নির্বাচিত হন। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১২টার দিকে শহরের চৌরাস্তা মোড়সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।" তিনি জানান, প্রথম দফা সংঘর্ষে আজম সমর্থক টিপু ও অপর একজন আহত হয়। এ সময় তৈয়বুরের সমর্থকরা শহরে মনি মিয়ার বাড়িতে হামলা করে। দ্বিতীয় দফায় সংঘর্ষে আহত হন মহিলা কমিশনার সুলতানা জাহান বিনু, শৈলকুপা পাইলট হাইস্কুলের শিক্ষক ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরোজ ও কাপড়ের দোকানী কজ্জোল দে। আহত পাঁচজনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষই লাঠিসোটা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। তারা হিন্দু স