২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিএনপি, কালিয়ায় আ.লীগের 'বিদ্রোহী'

নড়াইলের দুইটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে একটিতে বিএনপি এবং অন্যটিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

নড়াইল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলের দুইটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে একটিতে বিএনপি এবং অন্যটিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী। ঘোষিত ফল অনুযায়ী, নড়াইল সদর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী জুলফিকার আলী মণ্ডল (দেয়াল ঘড়ি) আট হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ছয় হাজার ৮৫২ ভোট। কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী বি এম এমদাদুল হক টুলু (আনারস) পাঁচ হাজার ৮৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকারি দলটির সমর্থিত বি এম এশরামুল হক টুকু (দেয়ালঘড়ি) পেয়েছেন চার হাজার ১৮৬ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৫ ঘ.