২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে বিজয়ী জামায়াত সমর্থিত মোশারফ

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিরোধীদল জামায়াতে ইসলামী সমর্থিত মোশারফ হোসেন ভাটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিরোধীদল জামায়াতে ইসলামী সমর্থিত মোশারফ হোসেন ভাটা। মাইক প্রতীক নিয়ে তিনি দুই হাজার ৫২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নূর সাঈদ সরকার দেয়ালঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৪৬৮ ভোট। বুধবার রাত সাড়ে ৯টায় রায়গঞ্জের রিটার্নিং কর্মকর্তা আব্দুল আহাদ এ ফল ঘোষণা করেন। এই পৌরসভায় ভোটার সংখ্যা আট হাজার ৮৮৬ এবং ভোট কেন্দ্র নয়টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/এমএসবি/২২৩১ ঘ.