গাইবান্ধা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ এবং সুন্দরগঞ্জে জামায়াত সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
এরা হলেন- আওয়ামী লীগের আতাউর রহমান সরকার ও জামায়াতের নুরুন্নবী প্রামানিক সাজু।
রিটার্নিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ ইউএনও আব্দুল ওয়াহেদ এবং রিটার্নিং কর্মকর্তা ও সুন্দরগঞ্জ ইউএনও শামছুল আযম এই দুই পৌরসভার ফলাফল ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জে মোট ভোটার ২৪ হাজার ১০৭ জন।
এখানে আওয়ামী লীগ সমর্থিত আতাউর রহমান সরকার কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফারুক আহমেদ পান ৬ হাজার ৮২৯ ভোট।
সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৮৫৮ জন।
এখানে জামায়াতের নুরুন্নবী প্রামানিক সাজু দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির আব্দুল মজিদ মণ্ডল পান ২ হাজার ৪৫ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.
bdnews24