২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ২টিতে বিএনপি সমর্থিতরা জয়ী

ঠাকুরগাঁওয়ের তিনটি পৌরসভার মধ্যে দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঠাকুরগাঁও, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের তিনটি পৌরসভার মধ্যে দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। আরেকটিতে এগিয়ে আছেন মহাজোট সমর্থিত প্রার্থী। পীরগঞ্জ ও রাণীশংকৈল পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন যথাক্রমে রাজিউর রহমান ও মোখলেসুর রহমান। বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ঠাকুরগাঁও'র অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুল খালেক এ তথ্য জানান। তিনি জানান, পীরগঞ্জে বিএনপি সমর্থিত রাজিউর রহমান সাত হাজার ১৮৭ ভোট পেয়েছেন। এখানে মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের একরামুল হক পেয়েছেন ৬০২০ ভোট। রাণীশংকৈল পৌরসভায় বিএনপি সমর্থিত মোখলেসুর রহমান দুই হাজার ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগের আলমগীর সরকার পেয়েছেন দুই হাজার ৭১৩ ভোট। মহাজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির মো. তোয়াহা পেয়েছেন দুই হাজার ৪১৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা আরো জানান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের এস এম মঈন এগিয়ে রয়েছেন। সব কেন্দ্রের ভোট গণনা শেষ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.