জয়পুরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের চার পৌরসভার মধ্যে দু'টিতে আওয়ামী লীগ এবং বাকি দু'টিতে বিএনপি ও স্বতন্দ্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- কালাই ও পাঁচবিবিতে আওয়ামী লীগ সমর্থিত তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও 'বিদ্রোহী' প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
আক্কেলপুরে নির্বাচিত হন বিএনপির একাংশের সমর্থিত আলমগীর চৌধুরী বাদশা।
জয়পুরহাট পৌরসভায় জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুরুল হাসান ভূঁইয়া রাত ৯টা ৫০ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন।
কালাই পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ১৪০ জন।
এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনিসুর রহমান তালুকদার চশমা প্রতীক নিয়ে পান ২ হাজার ২৯৮ ভোট।
পাঁচবিবিতে মোট ভোটার ১৪ হাজার ৫১৮ জন।
এ পৌরসভায় আওয়ামী লীগ নেতা 'বিদ্রোহী' প্রার্থী হাবিবুর রহমান হাবিব দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ৩ হাজার ২৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত দলের জেলা সভাপিত শামসুল আলম দুদু জাহাজ প্রতীক নিয়ে পান ২ হাজার ৮৪৭ ভোট।
আক্কেলপুরে মোট ভোটার ১৬ হাজার ১৪০ জন।
আক্কেলপুরে বিজয়ী বিএনপি একাংশের সমর্থিত আলমগীর চৌধুরী বাদশা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আরেক অংশের সমর্থিত কামরুজ্জামান কমল দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ৪ হাজার ৮৭৯ ভোট।
জয়পুরহাট পৌরসভায় মোট ভোটার ৪১ হাজার ৮৯১ জন।
এখানে স্বতন্দ্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফজলুর রহমান তালাচাবি প্রতীক নিয়ে পান ১০ হাজার ৭০৯ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.
bdnews24