২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকে 'দলাদলি' করতে নিষেধ করলেন সাজেদা

সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীদের 'দলাদলি' না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীদের 'দলাদলি' না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "শুধু দলাদলি করলেই নেতা হওয়া যায় না। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলেই কেবল সব বাধা মোকাবেলা করা যায়।" বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে 'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের' আলোচনা সভায় সাজেদা চৌধুরী এসব কথা বলেন। ছাত্রলীগ নেতাকর্মীদের সচ্চরিত্রবান হওয়ার আহ্বান জানানন তিনি। ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাবির সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বাংলা দৈনিক কালের কণ্ঠের সম্পাদক আবেদ খান ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১৪ ঘ.