লালমনিরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. শমসের আলী নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদ নির্বাচনের ফল ঘোষণা করেন।
শমসের আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এ কে এম মোস্তফা সালাউদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৯৫৪ ভোট।
এই পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন পাঁচজন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৮৯ ভোট।
বুধবার সকাল ৮টায় রাজশাহী ও রংপুরের ৭২টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশন বলেছে, গড়ে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24