সিরাজগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিরোধীদল বিএনপি সমর্থিত আব্দুস সালাম।
তালা প্রতীক নিয়ে তিনি দুই হাজার ৭৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত জি এম তালুকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৪৫৪ ভোট।
বুধবার রাত সোয়া ৯টায় কাজিপুরের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ফল ঘোষণা করেন।
মেয়র পদে অপর প্রার্থী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী হিসেবে পরিচিত নিজামুদ্দিন দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪৪৮ ভোট।
এই পৌরসভায় ভোটার সংখ্যা নয় হাজার ১৪১। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
সিরাজগঞ্জের চারটি ইউনিয়ন ও কাজিপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের সংসদ সদস্য হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তানভির শাকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24