২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার দুই পৌরসভায় আ.লীগ সমর্থিতরা নির্বাচিত

বগুড়ার ধুনট ও কাহালু পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বগুড়া, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার ধুনট ও কাহালু পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ধুনট পৌরসভায় জিতেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশা। কাহালু পৌরসভায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ। বুধবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। ধুনটে রাত পৌনে ৮টায় ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ হারুন। তিনি জানান, এ জি এম বাদশা তালা প্রতীকে পেয়েছেন ১৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল চশমা প্রতীকে পেয়েছেন ১৪৭৯ ভোট। এই পৌরসভায় ভোটার সংখ্যা আট হাজার ৮২৫। রাত সাড়ে ৭টার দিকে ফল ঘোষণা করে কাহালুর রিটার্নিং কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, এই পৌরসভায় হেলাল উদ্দিন কবিরাজ (দেয়ালঘড়ি) দুই হাজার ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান (আনারস) পেয়েছেন দুই হাজার ৩৬০ ভোট। এই পৌরসভায় ভোটার সংখ্যা আট হাজার ৭৫৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.