কুড়িগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম পৌরসভার একটি কেন্দ্র থেকে ব্যালট ছিনিয়ে নেওয়ার ঘটনায় সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার দু'জন হলেন- শহরের পশ্চিম কবিরাজপাড়া নূরানী তালিমুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম হোসেন এবং পোলিং অফিসার এস এম লিয়াকত আলী।
দুপুর সোয়া ২টার দিকে কয়েকজন তরুণ কেন্দ্রটির ৫ নম্বর মহিলা বুথে ঢুকে মেয়র পদের ব্যালটের ১০০ পাতার একটি বই ছিনিয়ে নিয়ে যায়।
এরপরই র্যাব ও বিডিআরসহ রিটার্নিং অফিসার ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে ছিনতাই হওয়া ব্যালটের আংশিক উদ্ধার করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিস জানায়।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, কর্তব্যে অবহেলার জন্য কেন্দ্রটির ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এ ঘটনায় কেন্দ্রে ভোট গ্রহণে বিঘ
bdnews24