পাবনা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সাতটি পৌরসভার ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও সদর উপজেলার চক ছাতিয়ানি ভোট কেন্দ্রে ৭৬টি ব্যালট ছিনতাই হয়েছে।
বিকাল ৩টার দিকে ৪/৫ জন দুস্কৃতকারী কেন্দ্রে ঢুকে কাউন্সিলর পদের ৭৬টি ব্যালট ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন চক ছাতিয়ানি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু সময়ের জন্য ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে এবং ছিনতাই হওয়া ব্যালট পেপারও উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24