লক্ষ্মীপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে দুটি চাঁদাবাজির মামলায় খালাস দিয়েছে আদালত।
বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মইন উদ্দিন ইসলাম এ রায় দেন।
মামলা দুটির অপর চার আসামিকেও খালাস দেওয়া হয়েছে। এরা বিএনপির স্থানীয় কর্মী।
২০০৭ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার বাসিন্দা যুবলীগ নেতা মনোয়ার হোসেন এবং একই উপজেলার ভোলাকোট এলাকার মো. চ্ন্নুু বাদি হয়ে বিএনপি নেতা জিয়াউল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দুটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.
bdnews24