২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া ও সিরাজগঞ্জে আটক ৭

পৌরসভা নির্বাচনে বগুড়ায় ও সিরাজগঞ্জে সাত জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে বগুড়ায় ও সিরাজগঞ্জে সাত জনকে আটক করা হয়েছে। বুধবার রাজশাহী ও রংপুরের ৭২টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ বগুড়া: ধুনট পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে দুপুরে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন রফিকুল ইসলাম (২০), ইজার উদ্দিন আকন্দ (৬০), একাব্বর হোসেন (৪০) ও সুলতান (৫০)। ধুনট থানার ওসি তোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। সিরাজগঞ্জ: কাজিপুর পৌরসভায় ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সোনামুখি এলাকার সোহবার আলীর ছেলে আশাদুল (১৮), সিরাজগঞ্জ সদরের ছোনগাছা এলাকার আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (২৮) ও বাহুকা এলাকার তোজাম্মেল হকের ছেলে গোলাম রব্বানী (১৮)। কাজিপুর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট কেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৬ ঘ.