২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা এমপিসহ নওগাঁ আ.লীগের ৪ নেতাকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সদস্য শাহিনা মনোয়ারা হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

নওগাঁ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সদস্য শাহিনা মনোয়ারা হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শাহিনা মনোয়ারার স্বামী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকেও একই অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই চার নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া ছাড়াও কেন দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে না তার কারণ জানাতে নোটিশ দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে তাদের কারণ জানাতে বলা হয়েছে। দলের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা না চালিয়ে দলীয় সিদ্ধান্ত অবজ্ঞা করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২২ ঘ.