২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সাক্ষাত

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। সংগঠনের সভাপতি প্রকৌশলী মঈন উদ্দিন আহমেদ সেলিমের নেতৃত্বে ৩৭ সদস্যের একটি প্রতিনিধিদল রাত সাড়ে ৮টায় বিরোধী দলীয় নেতার সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ টেক্সটাইল খাতের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় ফোরামের সিনিয়র সহসভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দৌলত উজ্জামান আনসারী খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৩ ঘ.